ইউরেশিয়ার সাড়ে এগারো হাজার বর্গ মাইল এর ছোট্ট দেশ আর্মেনিয়া এর রাজধানী ইয়েরেভানের ১২টি জেলার একটির নাম বাংলাদেশ। এর অ্যাডমিনিস্ট্রেটিভ নাম হচ্ছে "Malatia-Sebastia"।
বাংলাদেশ নামক এই জেলাটি পৃথিবীর অন্যতম প্রাচীন খৃষ্টান দেশ আর্মেনিয়ার অন্যতম জনপ্রিয় এবং বড় জেলা। শুধু তাই নয়, এ জেলায় বসবাসরত মানুষদেরকেও "বাংলাদেশী" বলা হয় এবং তারা যথেষ্ট প্রাউড বাংলাদেশী। যদিও তারা ৯৯% ই আর্মেনিয়ান। আমার আর্মেনিয়ান বন্ধুর কাছে শুনে আশ্চর্য হয়ে গিয়েছিলাম।
যদিও এই জেলার নামকরণের সঠিক ইতিহাস জানা নেই, তবে আর্মেনিয়ান দের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ১৭শতকে ঢাকা এবং সমগ্র বাংলাদেশ জুড়েই অসংখ্য আর্মেনিয়ানদের বসবাস ছিলো। পুরান ঢাকার আরমানিটোলা তাদের নামেই নামকরণ করা হয়েছে। ঢাকার ঘোড়ার গাড়িও আর্মেনিয়ানরাই এনেছিলো। মূলত ইংরেজদের আমলে তারা আস্তে আস্তে যায়।
No comments:
Post a Comment