Sunday, April 12, 2020

কোন কোন মহান শাসকের মৃত্যুর পরিণতি খুব করুন হয়েছিল ?

তাকে মহৎ বলতে পারি না। তবে সাম্প্রদায়িকতা ও মোল্লাতন্ত্র সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছিলেন। মুজাহিদদের ক্ষমতা দখলের পর তিনি রাষ্ট্রসংঘের আশ্রয়ে কাবুলেই ছিলেন। শেষ মুহূর্ত অবধি কাবুল ছাড়তে চাননি। বিদ্রোহীরা কমিউনিস্ট শাসন সমূলে উৎখাত করলে তার দেশত্যাগ সম্ভব হয় নি। আর তিনি অসুস্থ হয়ে পড়ায় কাবুলে লো প্রোফাইল রেখে চলতেন। শেষ কদিন পাশতু ভাষায় গ্রন্থ অনুবাদে মন দিয়েছিলেন।
রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তার আশ্রয় থেকে কাউকে আক্রমণ করা আন্তর্জাতিক প্রটোকলে নিষিদ্ধ।
কাপুরুষ তালিবান কাবুল দখল করার পর তার "শাস্তির " বিধান দেয়।‌ প্রথমেই তাকে নিদারুণ প্রহার করতে করতে রাষ্ট্রসঙ্ঘের ভবন থেকে বের করে আনে। তারপর জীবিত অবস্থায় তার পুরুষাঙ্গ কর্তন করে। তারপর গাড়ির পেছনে বেঁধে কয়েক কিলো (!) দূরত্ব টেনে নিয়ে যায়। তারপর সেই লাশটিকে জনসমক্ষে ল্যাম্প পোস্টে ফাঁসিতে ঝুলিয়ে রাখে কয়েকদিন। তার ভাইও তার অন্তিম যাত্রার সঙ্গী হয়েছিলেন।😭
সুসভ্য পশ্চিমী গণতান্ত্রিক নেতারা সেই সময়ে হিরন্ময় নীরবতা পালন করছিলেন। সে দিনের সেই গরীব ভারতের প্রতিবাদ কোনো প্রভাবই ফেলেনি বিশ্বমানসে। ফেললে বামিয়ানে ধ্বংস লীলা, মানবতার গণধর্ষণ , গনহত্যা কোনোটিই তালিবান ঘটানোর আগে অনেকবার ভাবত।
ডক্টর নাজিবুল্লাহর মত একজন " বিধর্মী , মুরতাদ, জাহান্নামের কীট " [ সৌজন্যে : 'আমরা হব তালিবান, বাংলা হবে আফগান' ] যদি আবারও জন্মগ্রহণ করেন তবে যেন তাকে আর এ মহাদেশে ফিরে আসতে না হয় , অন্তত মানুষের বেশে, এ কামনাই করি।
চিত্র: নিষ্ঠুর দৃশ্যের জন্য সচেতনতা অবলম্বন প্রার্থনীয়।
সৌজন্যে ইন্টারনেট।
ভারত সফরে
বর্তমানের নতুন প্রজন্মের কাছে আবারও লোকপ্রিয় একদা "কলঙ্কিত" নায়ক
"নর"পশুদের উল্লাস

No comments:

Post a Comment