আপনি কি জানেন ম্যানহোল বৃত্তাকার বা গোল হয় কেন?
আমার ইন্টার্নশিপ ইন্টারভিউয়ে ঠিক এই প্রশ্নটির সম্মুখীন হই। সেই মুহূর্তে মুখ্য কারণটি জানা ছিলনা। তবে চেষ্টা করা যেতে পারে ভেবে নিচের দুটি কথা বলে ক্ষান্ত হই :)
১. বৃত্তাকার হওয়াতে কোনও কোনাকানি থাকবেনা তাই ময়লা পরিষ্কারে সহজ হবে।
২. ম্যানহোলে কর্মরত ব্যাক্তির চোট লাগতে পারে চৌকোণা ধার গুলোতে।
কারণ দুটি যুক্তিপূর্ণ তবে মোক্ষম নয়। আসলে চৌকো ছিদ্রদিয়ে ঢাকনাটি গলে নিচে পড়ে যেতে পারে, কোনাকুনি বিস্তার বেশী থাকার জন্য। বৃত্তাকার ঢাকনা হলে সে গুড়ে বালি। কর্মীরা অন্য মনস্ক হলেও দুর্ঘটনা সম্ভাবন কম। নিচের চিত্র দেখলে বিষয়টি আরো স্পষ্ট হবে।
আরও বিশদে জানতে নিম্নোক্ত লিংকে[1] যেতেপারেন।
ভাল থাকবেন সুস্থ থাকবেন।
ফুটনোটগুলি
No comments:
Post a Comment