অন্যরকম পাঠশালা
Youtube- onnorokom pathshala
HSC প্রথম ও দ্বিতীয় বর্ষের জন্য অন্যতম সেরা ওয়েবসাইট হলো অন্যরকম পাঠশালা। কি নেই এতে? বায়োলজি-ফিজিক্স-কেমিস্ট্রি-আইসিটি !!সব গুলো লেসনকে সহযোপযোগী করে তোলা হয়েছে শিক্ষার্থীদের জন্য। অন্যরকম গ্রুপ ও উদ্ভাসের মিলিত প্রচেষ্টার ফল হলো অন্যরকম পাঠশালা। এর ওয়েবসাইট ও ইউটিউব পেজে আপনি পাবেন একেক টা অধ্যায়ের শুরু থেকে শেষ অব্দি ।
খান একাডেমী
Youtube- Khan Academy
গণিত, পরিসংখ্যান, অর্থনীতি – সবকিছু আপনি এই সাইটে পাবেন। Khan Academy বিশ্ব মানের শিক্ষা দিয়ে থাকে বলে এটা একটা অন্যতম সাইট । Khan Academy এর প্রতিষ্ঠাতা সালমান খান যিনি আমেরিকান শিক্ষক। তাঁর পিতা ডাঃ ফখরুল আমিন খান বাংলাদেশের বরিশাল জেলার অধিবাসি। Khan Academy বিখ্যাত তাঁর বিষয় ভিত্তিক YouTube ভিডিও র জন্য ।
Stackover Flow
http://Youtube-https://www.youtube.com/user/Sta...
এই সাইট আপনাকে প্রোগ্রামিং কাজ, গণিত, সফটওয়্যার, ইত্যাদি বিষয়ের উপর হাজার হাজার প্রশ্নর উত্তর দিয়ে থাকে। ছাত্ররা খুব সহজে এখান থেকে তাদের প্রশ্নের উত্তর পেয়ে যায় বলে কম্পিউটার সাইন্স ছাত্রদের এটা একটা প্রথম পছন্দের সাইট।তবে খুশির খবর হলো এর সাথে কিছু ওয়েবসাইট যুক্ত বলে ছাত্রদের জব পেতে সহায়তা করে।
হ্যাকার নিউজ-Hacker news
তথ্যপ্রযুক্তি নিয়ে গরম গরম সব খবর ই পাওয়া যায় এই সাইটে। সকালে ঘুম থেকে উঠে সাইন্স লাভারদের প্রথম চয়েজ এই সাইট। সকল নিত্যনতুন আবিষ্কার-তথ্যের সাথে মিল রেখে চলতে সাহায্য করে এই সাইট।
নো এক্সকিউজ লিস্ট-No excuse List
এক্সকিউজ দেয়না এমন স্টুডেন্ট খুজে পাওয়া কষ্টকর। এটা এমন একটা সাইট যেখানে কম্পিউটার সাইন্স ছাত্রদের সিলেবাস ভুক্ত সকল বিষয় রয়েছে তাই ছাত্র রা কোন অজুহাত দিতে পারবে না । সিলেবাস ভুক্ত সকল বিষয় নিয়ে আলোচনা থাকে বলে এই সাইট টা ছাত্র দের কাছে খুবি পছন্দের একটা সাইট।
বিজনেস বল
এই সাইট টি স্টার্ট আপ ব্যবসা সংক্রান্ত সকল তথ্য দিয়ে থাকে । কোন ছাত্র যদি নিজের একটি স্টার্ট আপ ব্যবসা শুরু করতে চায় তবে সে এই সাইট টি লক্ষ্য করতে পারে। এখানে অফিস পরিচালনা থেকে শুরু করে সকল বিষয়ে তথ্য পাওয়া যায়। যারা নিজে কে একজন সফল ব্যবসায়ী রুপে দেখতে চায় তারা সর্বদা সাইট টি তে নজর রাখে।
memory improvement tips
খুবি মজার একটা সাইট এটা। এখান থেকে যানা যায় কি ভাবে আপনি আপনার মেমরির উন্নতি করতে পারেন, কি ভাবে মুখস্ত করে থাকেন, আপনার মেমরি কি ভাবে কাজ করে ইত্যাদি মজার বিষয় গুলু এই সাইট থেকে যানা যায়। যারা নিজেকে অন্যদের থেকে একটু আলাদা দেখতে চান তারা নিয়মিত এই সাইট এ চোখ রাখতে পারেন।
এছাড়া 10 Minute school(https://10minuteschool.com ) সাইটে গেলে বাংলাদেশের ক্লাস 1-10 সহ কলেজের লেখাপড়া এবং ভার্সিটি এডমিশন সহ , বিভিন্ন কোর্স সম্পর্কে শিখতে পারবেন !
No comments:
Post a Comment