Sunday, May 10, 2020

এমন কিছু কৌশল বলবেন কি, যা সারাজীবন কাজে লাগবে?

কখনও তরমুজ কিনতে গিয়ে ঠকেছেন ? এমন হয়েছে যে বাড়িতে এনে খেতে গিয়ে দেখলেন টাকাটাই বরবাদ।
চলুন তবে কিভাবে সঠিক তরমুজ বেছে নেবেন শেখা যাক।
প্রথমে বাছুন আপনার কীরকম চাই , রসালো নাকি মিষ্টি
  • খুঁজুন ওই জালিকাকার বাদামী রেখা এবং সাথে ঘন কালো বিন্দু।
  • হলুদ রঙের মেঠো তলটি কিন্তু ভুলবেন না। কেন?
  • ওই হলদে মেঠো তলটি তৈরী হয় যেখানে তরমুজ মাটির সাথে লেগে থাকে, টসটসে পাকা তরমুজের ক্ষেত্রে এটা ঘীয়ে বা হলদে -বাদামি বর্ণের হয়, নাকি সাদা।
  • একটু ধ্যান আকারের দিকে দেবেন। যেমনঃ
  • খুব বড়ো বা ছোট তরমুজ বাছবেন না। মধ্যম আকারের ফল নিন, প্রয়োজন বেশি থাকলে দুটি নিন। তবে খেয়াল রাখবেন, তরমুজটি যেন আকৃতির চেয়ে বেশি ভারী মনে হয়।
  • শুকনো বোটা দেখে নিন, সবুজ বোটা মানে ফলটি পাকেনি জোর-জুলুম করে তাকে বিক্রি করার চেষ্টা।
এই কৌশল সারাজীবন কাজে লাগবে জানি না, তবে যতবার তরমুজ কিনতে যাবেন তত বার কাজে আসবে।
.

No comments:

Post a Comment