ইন্টারনেটে কিছু অদ্ভুত এবং রহস্যময় ওয়েবসাইট
আসলে আমি অদ্ভুত বলতে এখানে কিছু ভিন্নধর্মী কাজ করে এমন ওয়েবসাইটের লিংক দিচ্ছিঃ
- How old are you getting? Let us explain it properly!—এই ওয়েবসাইট আপনাকে অবাক করতে সব ব্যবস্থা করে রেখেছে। আপনাকে শুধু এই ওয়েবসাইটে গিয়ে আপনার জন্মতারিখ লিখতে হবে। এবার তারা আপনাকে এমন সব গাণিতিক হিসাব দেখাবে যা আপনি কখনো ভাবতেও পারেন নি।এমনকি দুজন বিখ্যাত ব্যক্তি কিভাবে আপনার জন্মদিনের সাথে জড়িত হতে পারে তাও হাতে কলমে দেখিয়ে দিবে। আপনারাই দেখে নিন।যেমনঃ আমারটা—
- pointerpointer.com by Jonathan Puckey—এই ওয়েবসাইটটির মাত্র একটিই পেজ আছে। আপনাকে এই পেজের যেকোনো স্থানে টাচ করতে হবে বা মাউস পয়েন্টার রাখতে হবে। একটু পর একটা ছবি আসবে আর আপনি দেখবেন আপনি ছবির কাছে বোকা বনে যাচ্ছেন।বারবার করতে থাকুন কিন্তু আপনি জিততে পারবেন না।
- The Internet map— বিশ্বের সকল ওয়েবসাইট একটি মাত্র পেজে প্রদর্শন করার দুঃসাহসিকতা দেখিয়েছে এই ওয়েবসাইট। এই যে বড় বড় বৃত্ত দেখতে পাচ্ছেন এগুলোই বর্তমানে ইন্টারনেটের সবচেয়ে বড় ও জনপ্রিয় ওয়েবসাইট যাদেরকে টেক-জায়ান্ট বললেও ভুল হবে না।
- Live Flight Tracker - Real-Time Flight Tracker Map | Flightradar24— এই অবিশ্বাস্য রকমের ওয়েবসাইটটির মাধ্যমে বিশ্বের সকল বিমান লাইভ ট্র্যাক করতে পারবেন। এজন্য বিমান নম্বর কিংবা ফ্লাইট নম্বর লিখে সার্চ দিতে হবে। বিমান কত গতিতে উড়ছে, কত উচ্চতা দিয়ে উড়ছে,বিমানের আশেপাশে আবহাওয়ার পরিবর্তন কি পরিমানে হচ্ছে তাও জানতে পারবেন। এছাড়াও বিমানের কোনো যাত্রী যদি এই ওয়েবসাইটে লগড ইন থাকে তাহলে জানতে পারবেন তার সম্পর্কেও।আরও একটি অবিশ্বাস্য কাজ করতে পারবেন এই ওয়েবসাইটে। 3d সিমুলেশন গেমের মতো বিমান ও এর আশেপাশের সবকিছুই(+3d ম্যাপ) দেখতে পারবেন 3d তে। কিন্তু গেমের মতো বিমানের নিয়ন্ত্রণ আপনার কাছে না থেকে ঐ আসল বৈমানিকের কাছে থাকবে:)।
- The Million Dollar Homepage —এই সেই ওয়েবসাইট যার মাধ্যমে একজন 21 বছরের ছাত্র মিলিয়নিয়ার হয়েছিলো।অনেকেরই শুনতে অবিশ্বাস্য লাগবে।ছাত্রটির নাম ছিলো Alex Tew। সে ইংল্যান্ডে বসবাস করত। সেটা 2005 সালের কথা। অ্যালেক্সের অাগে থেকেই ছিলো মিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন। এসময় ইউনিভার্সিটির খরচ তার স্বপ্নকে সত্যিতে রূপান্তর করতে অনুপ্রাণিত করেছিলো।তবে সে একটা বিকল্প পন্থার অবলম্বন করল।সে একটা ওয়েবপেজ তৈরি করে সেখানে 1000×1000 পিক্সেল তৈরি করল।এই পিক্সেলগুলো বিভিন্ন প্রতিষ্ঠান বা ওয়েবসাইট ক্রয় করার সুযোগ পেতো।প্রতি পিক্সেলের দাম $1. যারা ক্রয় করত অ্যালেক্স তাদের প্রতিষ্ঠানের লোগো বা অন্য কোনো ছবি ঐ পিক্সেলে যোগ করে দিতো এবং ঐ প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সাথে লিংক করে দিতো।কিছুটা অ্যাড দেখানোর মতো। এভাবে কিছুদিনের মধ্যেই এটি ইন্টারনেটের ভাইরাল টপিকে পরিণত হল।আস্তে আস্তে অনেক জনপ্রিয় প্রতিষ্ঠান $1 দিয়ে পিক্সেল কিনতে থাকল। তবে সর্বশেষ 1000 টি পিক্সেল কেনার জন্য আবেদন জমা পড়েছিল অসংখ্য। ফলে অ্যালেক্স ইবে(e-bay) তে নিলামের আয়োজন করল। শেষ পর্যন্ত নিলামের মাধ্যমে সবগুলো পিক্সেল বিক্রি হয়ে গেল।সর্বশেষ পিক্সেলটি বিক্রি হয়েছিলো $38,100! অার এভাবেই তার পকেটে গেল $1,037,100! এই সেই ওয়েবপেজ:
তবে বর্তমানে এর 40% লিংকই ডেড।
- THE FACES OF FACEBOOK — এই মুহুর্তে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা হলো— 1,278,838,458…468…489..এভাবে বাড়ছেই। এই ওয়েবসাইটি সকল ফেইসবুক ব্যবহারকারীর প্রোফাইল পিকচার একসাথে আপনাকে দেখার ব্যবস্থা করে দিবে।জুম করার জন্য যেকোনো জায়গায় দুবার টাচ করুন অথবা মাউস বাটনটিকে দুবার আঘাত করুন(:)।আরও মজার ব্যাপার হলো প্রতিটা ছবির সাথে ঐ অ্যাকাউন্টের লিংক করে রাখা হয়েছে। আসলে এই এত সংখ্যক মানুষকে ছোট একটা স্ক্রিনে দেখা তো সত্যিই অবাক করে দেয়ার মতো ব্যপার!! আমি চাইলেই এই 1,278,839,678..709 মানুষের সাথে যোগাযোগ করতে পারি(+ফেইক আইডি)!তবে আরেকটা কথা বলা যায় যে এই অসংখ্য মানুষগুলোর সব ব্যক্তিগত তথ্য একসাথে এক স্ক্রিনে নিয়ে আসা হয়েছে।
একটু জুম করি তো! এবার যেকেনো আইডিতে যাওয়া যাবে।
- Quick, Draw! — এটি কিছুটা আরটিফিশিয়াল ইনটেলিজেন্স(AI)ধরনের। এখানে, আপনি 20 সেকেন্ডে যেকোনো কিছু আঁকার সুযোগ পাবেন। নিজের ইচ্ছামতো যেকোনো কিছু আঁকতে পারবেন। তবে, একটু পরই অবাক হয়ে যাবেন। কারণ, আঁকা শুরুর সাথে সাথেই একটি কন্ঠস্বর আপনি কি আঁকছেন তা বর্ণনা করতে থাকবে। সত্যিই অসাধারণ!!
- How Secure Is My Password? —হ্যাঁ জনাব, আপনি যদি আপনার পাসওয়ার্ড নিয়ে চিন্তিত হন; সবসময় যদি ভাবেন "আমার পাসওয়ার্ড কতটা শক্তিশালী?";তাহলে এটি আপনার জন্য। এই ওয়েবসাইট টি আপনাকে দেখাবে আপনার পাসওয়ার্ড একটি কম্পিউটারের হ্যাক করতে কত সময় লাগবে। যেমন: ধরুন, আমি লিখলাম 12345678…
- Internet Usage & Social Media Statistics—এই ওয়েবসাইটে ইন্টারনেট সম্পর্কিত সকল তথ্য লাইভ দেখতে পারবেন।যেমনঃinternet ইউজারের সংখ্যা,google এ আজকে search সংখ্যা ইত্যাদি আরও অনেক কিছু দেখতে পারবেন।
- MapCrunch - Random Street View—এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি পৃথিবীর যেকোনো স্থানে বিচরণ করতে পারবেন।
- collection of sébastien de ganay, paper toilet .com by rafaël rozendaal, 2006— আপনি যদি ইন্টারনেটে টয়লেট পেপার ব্যবহার করতে চান তাহলে এটি আপনার জন্য….:)
- World Population Clock: 7.7 Billion People (2019)ঃ এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি বিশ্বের জনসংখ্যা কি পরিমানে বাড়ছে তা লাইভ দেখতে পারবেন।
এবার কিছু রহস্যময় বা ভয়ংকর ওয়েবসাইট দেওয়া যাকঃ
- Anomalies Unlimited: এখানে আপনি এমন সব কন্টেন্ট পাবেন যা সত্যিই ভয়ংকর।পৃথিবীর সব আজব ঘটনা, ভয়ংকর সব ছবি এখানে সংরক্ষিত আছে।এমনকি এলিয়েনদের নিয়ে আছে বিপুল তথ্য এবং ছবি।
- Hashima Island: A Forgotten World.: এই ওয়েবসাইটটি সত্যিই ভয় ধরানো।এর ইফেক্ট আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনাকে ভয় ধরিয়ে দিতে পারে।এটি জাপানের একটি ভুতুড়ে দ্বীপ সম্পর্কে তৈরি করা হয়েছে।
- Last words— এই ওয়েবসাইটের সাথে গেঁথে আছে হাজার হাজার প্রাণের আর্তনাদ।এটির মাধ্যমে প্ল্যান ক্র্যাশের সময় যাত্রী,পাইলট এবং বিমানবন্দরের মধ্যকার কথাবর্তা শুনতে পারবেন।
- https://spiritboard.redwerk.com/ :অনেকেই দাবি করেছেন, এই ওয়েবসাইটির মাধ্যমে তারা তাদের ভবিষ্যৎ সম্পর্কে বর্তমানেই ধারণা নিতে পেরেছেন। এটি নাকি স্পিরিট এর সাথে যোগাযোগ স্থাপন করিয়ে দেয়।
- Staggering Beauty—এটাকে অবশ্য রহস্যময় বলা যায় না..তবে মজার বলা চলে।
- Death Row Information?— টেক্সাস অঙ্গরাজ্যের মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যুদন্ড কার্যকর করার আগে তাদের কাছ থেকে নেয়া "ফাইনাল স্টেটমেন্ট" নিয়ে তৈরি করা হয়েছে এই ওয়েবসাইট। এমনকি ঐসব আসামিদের পরিচয় ও তুলে ধরা হয়েছে বিশদভাবে। কিছুদুন পরপরই আপডেটেট হয় এই ওয়েবসাইট।
- Magnificence: এতে আপনার মন্তব্য হয়তো কোনো অচেনা মানুষ উত্তর দিবে।
- jonathon kambouris photography: অনেক মানুষ মারা যাওয়ার পূর্বে যা খেয়েছিলো তা নিয়েই এই ওয়েবসাইট।তবে আমার কাছে বেশি একটা ভয়ংকর মনে হয়নি। এগুলো জেনে আমাদের কি লাভ!!!
No comments:
Post a Comment