বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পর ভারতের হাতে পাকিস্তানী বন্দী সেনাদের কপালে কী জুটেছিল?
প্রায় ৯৩ হাজার বন্দী পাকিস্তানি-দের কপালে খুব খারাপ কিছু ঘটেনি । কারণ তাদের-কে ঐতিহাসিল 'শিমলা' চুক্তির মাধ্যমে ভারত থেকে ছাড়িয়ে নেওয়া হয় ।
এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে এই 'শিমলা' চুক্তি আবার কি ? তাহলে চলুন বিস্তারিত জানা যাক -
১৬ ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর নিকট অস্ত্র জমার মাধ্যমে পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করে । তখন-ই পাকিস্তানি প্রায় ৯৩ হাজার বাহিনী ভারতের কাছে বন্দী হয়।
যুদ্ধের পরজায়কালীন সময়ে পাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইয়াহিয়া খান । কিন্তু পূর্ব পাকিস্তানে (বাংলাদেশে) তার সেনাদের পরাজয়ে সমস্ত পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুরু হয় এবং ইয়াহিয়া খানেকে ক্ষমতাচ্যুত করে গ্রেফতার করা হয়। এবং তখন ক্ষমতায় বসেন জুলফিকার আলী ভুট্
পাকিস্তানের জনগণ তখন তাদের বন্দী সেনাদের জীবিত ফিরিয়ে নেওয়ার জন্য উদগ্রীব হয়ে পরে এবং জুলফিকার আলী ভুট্টোর উপর জনগণ এবং বন্দী সেনাদের পরিবারের চাপ বাড়তে থাকে ।
জনগণের চাপ এবং ক্ষোভে ভারতের সাথে সম্মেলন এর বার্তা ভুট্টো নিজেই প্রদান করেন । ২-৩ জুলাই পাক-ভারত শীর্ষ সম্মেলন এবং চুক্তি ও স্বাক্ষর অনুষ্ঠিত হয় ভারতের হিমাচল প্রদেশ এর 'শিমলা' নামক শহরে । মূলত এ থেকেই ঐতিহাসিল এ চুক্তির নাম হয় 'শিমলা চুক্তি' ।
শিমলা চুক্তির বিষয় :
- শিমলা চুক্তির মাধ্যমে পাকিস্তানী ৯৩ হাজার বন্দী সেনাদের ভারত ছেড়ে দিল , এই শর্তে যে তাদের বিচার পাকিস্তান নিজেই করবে যারা পূর্বপাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে যুদ্ধকালীন অপরাধে জড়িত ছিল ।
- দুই দেশ সম্মিলিত ভাবে নির্ণয় করলো ১৭ ডিসেম্বর ১৯৭১ সালে সর্বশেষ পাকিস্তান আর্মি ভারতীয় সেনাদের নিকট অস্ত্র সমর্পনের মাধ্যমে কাশ্মীর সীমান্তে যাদের সৈনিক যে অবস্থান গ্রহণ করেছে সেই সেই দেশের সীমানা মানা হবে । এই সীমানাকে ভারত পাকিস্তান এল.ও.সি বা লাইন আব কন্ট্রোল মেনে নিল ।
- উপরন্তু, পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ভারতীয় সৈনিক দ্বারা কজ্বাকৃত সীমানা ভারত ছেড়ে দিল বিনা শর্তে ।
- ভবিষ্যতে ভারত পাকিস্তান কোন সমস্যা সমাধানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কামনা থেকে দুই দেশই বিরত থাকবে ।
- দুই দেশর সেনারা কোন ভাবেই এল.ও.সি সীমানা অতিক্রম করবেনা ।
- সাধারণ জনগণের আসা যাওয়ার জন্য বর্ডার থাকবে যাতে করে দুই দেশের জনগণের আত্বীয় পরিজনের সাথে মিলিত হতে পারে।
No comments:
Post a Comment