Monday, March 30, 2020

করোনায় মন্দা: জার্মানির প্রাদেশিক অর্থমন্ত্রীর আত্মহত্যা

করোনায় মন্দা: জার্মানির প্রাদেশিক অর্থমন্ত্রীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
থমাস শেফারথমাস শেফারজার্মানিতে রেললাইনের পাশ থেকে প্রাদেশিক এক মন্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি দেশটির হেসে প্রদেশের অর্থমন্ত্রী থমাস শেফার। পুলিশের ধারণা, মন্ত্রী শেফার আত্মহত্যা করেছেন।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ কথা জানিয়েছে। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, দ্রুতগতির রেলের পাশ থেকে মন্ত্রীর শেফারের লাশ উদ্ধার করা হয়। তাঁর শরীর এত ক্ষতবিক্ষত ছিল যে শুরুতে তা শনাক্তই করা কঠিন হয়ে পড়েছিল।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতি কীভাবে সামাল দেবেন, সে দুশ্চিন্তা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
হেসে প্রদেশের সরকার প্রধান ভলকার বুফারের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রোববার ৫৪ বছর বয়সী থমাস শেফার মৃতদেহ একটি রেল লাইনের ওপর থেকে উদ্ধার করা হয়। ভলকার বুফার বলেন, ‘আমরা হতবাক। এই ঘটনা অবিশ্বাস্য। আমরা গভীরভাবে শোকাহত।’

No comments:

Post a Comment